জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারির জন্য একটি শক্তিশালী ও স্বাধীন জাতীয় প্রতিষ্ঠান গঠনের আহ্বান জানিয়েছেন। সোমবার, ৭ সেপ্টেম্বর, সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘ মানবাধিকার পরিষদের ৬৩তম অধিবেশনে বৈশ্বিক পরিস্থিতি নিয়ে বক্তৃতার সময় তিনি বাংলাদেশ প্রসঙ্গে এ আহ্বান জানান।
তুর্ক বলেন, নিরাপত্তা বাহিনীর কাজ পর্যবেক্ষণ করতে পারে এমন প্রতিষ্ঠান গঠনের আহ্বান তাঁর দপ্তর দিয়ে আসছে। ২০২৪ সালের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের সময় গুরুতর মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তর ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি একটি তথ্যানুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে।
বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির উন্নয়নে প্রতিবেদনে ৪৪টি সুপারিশ করা হয়। এতে গুরুতর লঙ্ঘনের স্বাধীন তদন্ত, প্রাতিষ্ঠানিক সংস্কার, বেসামরিক নজরদারি ও জবাবদিহির কথা বলা হয়। জাতিসংঘের ট্রিটি বডিগুলোর সুপারিশে জাতীয় মানবাধিকার কমিশনকে সশস্ত্র বাহিনী, পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে অভিযোগ সরাসরি তদন্তের ক্ষমতা, পর্যাপ্ত সম্পদ এবং প্যারিস নীতিমালাসঙ্গত স্বচ্ছ, অংশগ্রহণমূলক ও যোগ্যতাভিত্তিক নিয়োগপ্রক্রিয়া নিশ্চিত করার কথাও উল্লেখ করা হয়।
বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী তদারকিতে স্বাধীন প্রতিষ্ঠান গঠনের আহ্বান তুর্কের
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।