Web Analytics

২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় সর্বোচ্চ দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য সাপ্লিমেন্টারি পরীক্ষা আগামী ১ ডিসেম্বর শুরু হবে। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড বুধবারের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। পরীক্ষায় অংশ নিতে শিক্ষার্থীদের ৫ থেকে ৯ নভেম্বরের মধ্যে ফরম পূরণ করতে হবে।

২০২৬ সালের পরীক্ষায় নিয়মিত বা অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে অংশ নিয়ে সর্বোচ্চ দুই বিষয়ে অকৃতকার্যরা এ পরীক্ষায় অংশ নিতে পারবেন। নিয়মিত পরীক্ষার্থীদের পরীক্ষা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড প্রণীত ২০২৬ সালের পূর্ণাঙ্গ পাঠ্যসূচি অনুযায়ী হবে। অনিয়মিত পরীক্ষার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে ২০২৫ সালের পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি অনুসারে।

ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে যোগ্য শিক্ষার্থীদের সম্ভাব্য তালিকা প্রকাশ করা হবে। সোনালী সেবার মাধ্যমে ফি জমার শেষ সময় ১০ নভেম্বর; সোনালী ব্যাংকের যেকোনো শাখায় ঢাকা শিক্ষা বোর্ডের সচিবের অনুকূলে টাকা জমা দিয়ে রশিদ নিতে হবে। প্রতি পত্র বা বিষয়ে ১২৫ টাকা, ব্যবহারিকের জন্য ২৫ টাকা এবং কেন্দ্র ফি ৪৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। বিস্তারিত সময়সূচি পরে সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ হবে।

05 Nov 26 1NOJOR.COM

সর্বোচ্চ দুই বিষয়ে অকৃতকার্যদের এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষা শুরু ১ ডিসেম্বর

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।