Web Analytics

চট্টগ্রাম কাস্টমস হাউস, আইসিডি দুটি পৃথক বাণিজ্যিক রপ্তানি চালানে অনিয়ম শনাক্ত করেছে। ইগল টেক্সটাইলস ও রিয়াজ নিটওয়্যার লিমিটেডের চালানে বন্ড সুবিধায় আমদানিকৃত ফেব্রিক্স অবৈধভাবে অপসারণ এবং রপ্তানি ঘোষণায় মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ উঠেছে। কাস্টমস সূত্রে জানা গেছে, দুটি ঘটনার মাধ্যমে আনুমানিক দেড় কোটি টাকার রাজস্ব ফাঁকি দেওয়া হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে কমিশনারের নির্দেশে গঠিত প্রিভেন্টিভ টিম অভিযান চালায়।

১১ নভেম্বর ২০২৬ কিউএনএস কন্টেইনার সার্ভিস লিমিটেড অফডকে ইগল টেক্সটাইলসের চালান শতভাগ কায়িক পরীক্ষা করা হয়। ঘোষণায় চার ধরনের পোশাকের ২৩৭ কার্টুনের কথা থাকলেও পরীক্ষায় নিট ও ডেনিম কাপড়ের ১৪ ধরনের ১ লাখ ৭৩ হাজার ৩৪৯ পিস স্টক লট গার্মেন্টস পাওয়া যায়। পণ্যের ফেব্রিক্স কম্পোজিশনের সঙ্গে বিকেএমইএ প্রদত্ত ইউডির অসঙ্গতিও পাওয়া গেছে।

এর আগে ২৮ অক্টোবর শফি মোটরস লিমিটেড অফডকে রিয়াজ নিটওয়্যারের চালান পরীক্ষায় ৫০ ধরনের ঘোষণাবহির্ভূত গার্মেন্টস পাওয়া যায়। কাস্টমস বলেছে, জড়িতদের বিরুদ্ধে চূড়ান্ত প্রতিবেদন প্রস্তুত ও মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং নজরদারি অব্যাহত থাকবে।

13 Nov 26 1NOJOR.COM

দুই রপ্তানি চালানে প্রায় দেড় কোটি টাকার রাজস্ব ফাঁকির অভিযোগে কাস্টমসের অভিযান

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।