ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম বলেছেন, ব্রেক্সিট যুক্তরাজ্যের জন্য লাভের চেয়ে বেশি ক্ষতি করেছে। লিভারপুলে লেবার পার্টির বার্ষিক সম্মেলনে তিনি জানান, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে যুক্তরাজ্যের দীর্ঘমেয়াদি সম্পর্কের জন্য বিভিন্ন বিকল্প দেশের সামনে তুলে ধরা হবে। চলতি শতাব্দীর বাকি সময়ের জন্য স্পষ্ট পথ নির্ধারণে এ সম্পর্কের বিষয়ে সিদ্ধান্ত প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।
বার্নহাম ইইউকে যুক্তরাজ্যের সবচেয়ে বড় বাজার হিসেবে বর্ণনা করেন। তিনি বলেন, সম্মেলনকে ঘিরে দেশের সামনে থাকা বিকল্পগুলো উপস্থাপন করবেন এবং সেগুলোর কোনো একটির বিষয়ে ঐকমত্য তৈরি করা সম্ভব কি না, তা দেখবেন। ইইউর সঙ্গে সম্পর্কের বিষয়ে পরিষ্কার অবস্থান নিলে যুক্তরাজ্য ও ইউরোপ মহাদেশের ভবিষ্যৎ সম্পর্ক নিয়েও স্পষ্টতা আসবে বলে তাঁর মন্তব্য।
২০২০ সালে যুক্তরাজ্য আনুষ্ঠানিকভাবে ইইউ ছাড়ে; এর আগে ২০১৬ সালের গণভোটে প্রায় ৫২ শতাংশ ভোটার বেরিয়ে যাওয়ার পক্ষে ভোট দেন। বার্নহাম আরও জানান, লেবারের পরবর্তী নির্বাচনি ইশতেহারে নির্বাচনি ব্যবস্থা পরিবর্তনের প্রতিশ্রুতি থাকবে। এ জন্য নতুন জাতীয় নির্বাচনি সংস্কার কমিশন গঠন এবং সব রাজনৈতিক দলকে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
বার্নহাম বললেন, ব্রেক্সিটে ক্ষতি বেশি; ইইউ সম্পর্ক ও নির্বাচনি সংস্কারের পরিকল্পনা
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।