ব্যবসায়ীকে তুলে নিয়ে নির্যাতন ও ৭০ হাজার টাকা চাঁদা দাবির মামলার আসামি সিরাজগঞ্জ পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. সোহেল রানাকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রদল। সোমবার বিকেলে জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ বিষয়টি নিশ্চিত করেন।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী বরগুনা জেলা ছাত্রদলের সহ স্কুল বিষয়ক সম্পাদক আরাফাত রহমান অভিকেও সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেন।
দলীয় সূত্রে জানা যায়, সংগঠনের শৃঙ্খলা রক্ষায় এবং অভিযোগের প্রেক্ষিতে এই বহিষ্কার কার্যকর করা হয়েছে।
চাঁদা দাবির অভিযোগে সিরাজগঞ্জ ছাত্রদল নেতা বহিষ্কার
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।