Web Analytics

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি জানিয়েছেন, সিটি কর্পোরেশন নির্বাচনে বড় ধরনের দেরি হবে না। তবে কোনো কারণে দেরি হলে প্রশাসক নিয়োগের বিষয়টি জাতীয় পর্যায়ের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে। মঙ্গলবার সিলেট সফরকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি জানান, বিগত সরকার স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহারের জন্য আইন পরিবর্তন করেছিল, যা প্রশ্নবিদ্ধ হয়েছিল। অন্তর্বর্তীকালীন সরকার দলীয় প্রতীক ছাড়া সাধারণ প্রতীকে নির্বাচন আয়োজনের জন্য একটি অধ্যাদেশ জারি করেছে। আগামী ১২ মার্চ সংসদে অধ্যাদেশটি উপস্থাপন করা হবে এবং সেদিনই সংসদ সিদ্ধান্ত নেবে কোন অধ্যাদেশ গ্রহণ করা হবে।

এর আগে প্রতিমন্ত্রী সিলেট সিটি কর্পোরেশনের জনবান্ধব প্রকল্পগুলো দ্রুত অনুমোদনের আশ্বাস দেন এবং নবনিযুক্ত প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর প্রশংসা করে বলেন, তাঁর নেতৃত্বে সিলেট আধুনিক নগরীতে পরিণত হবে।

03 Mar 26 1NOJOR.COM

প্রতীক সংক্রান্ত সংসদের সিদ্ধান্তের পর স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।