Web Analytics

সম্ভাব্য বিপদের আশঙ্কায় সৌদি আরবের তাইফ ও জাজান অঞ্চলে জারি করা সতর্কতা প্রত্যাহার করেছে দেশটির বেসামরিক প্রতিরক্ষা সংস্থা। স্থানীয় সময় দুপুর ১২টা ৫৩ মিনিটে বাসিন্দাদের মোবাইল ফোনে সতর্কবার্তা পাঠানো হয়েছিল। পরে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কথা জানিয়ে কর্তৃপক্ষ সতর্কতা প্রত্যাহারের ঘোষণা দেয়।

এক বিবৃতিতে সৌদি বেসামরিক প্রতিরক্ষা সংস্থা বলেছে, ‘বিপদ কেটে গেছে।’ তবে বাসিন্দাদের নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে সংস্থাটি। হুথিদের হামলা অব্যাহত থাকার প্রেক্ষাপটে সৌদির গুরুত্বপূর্ণ এই দুই অঞ্চলে সতর্কতা জারি ও পরে তা তুলে নেওয়ার ঘটনা ঘটল।

কর্তৃপক্ষ জনসমাগম এড়িয়ে চলতে এবং যেকোনো পরিস্থিতিতে ছবি তোলা থেকে বিরত থাকতে বলেছে। তবে কোন নির্দিষ্ট হুমকির কারণে প্রথমে সতর্কতা জারি করা হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরও নিরাপত্তার স্বার্থে বেসামরিক প্রতিরক্ষা সংস্থার নির্দেশনা অনুসরণের অনুরোধ বহাল রাখা হয়েছে।

26 Oct 26 1NOJOR.COM

হুথি হামলার মধ্যে তাইফ ও জাজানে জারি সতর্কতা প্রত্যাহার করেছে সৌদি কর্তৃপক্ষ

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।