স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, চলতি বছরের মধ্যেই দেশের প্রতিটি উপজেলা হাসপাতালে আধুনিক প্যাথলজিক্যাল ল্যাবরেটরি স্থাপন করা হবে। সোমবার (১৩ জুলাই) রাজধানীর সোনারগাঁও হোটেলে ব্র্যাক ও লেগো ফাউন্ডেশন আয়োজিত ‘সাসটেইনিং প্লে, লার্নিং অ্যান্ড ইন হিউম্যানিটারিয়ান কনটেক্সটস (স্প্ল্যাশ)’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। তিনি জানান, ল্যাব স্থাপনের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি চলতি মাসেই আমদানি করা হবে।
মন্ত্রী আরও বলেন, দেশের বিভিন্ন মেডিকেল কলেজ, জেলা ও উপজেলা হাসপাতালে ডায়ালাইসিস সেন্টার স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। মাঠপর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে মিডওয়াইফ ও কেয়ারগিভারদের বিশেষ স্ক্রিনিং মেশিনসহ বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্য পরীক্ষা করার ব্যবস্থা করা হচ্ছে। পরিবার পরিকল্পনার অংশ হিসেবে জনসংখ্যা বৃদ্ধির হার কমাতে দেশব্যাপী জন্মনিয়ন্ত্রণ অভিযান শুরু হবে।
তিনি আরও উল্লেখ করেন, উপজেলা হাসপাতালগুলোর উন্নয়ন ধারাবাহিকভাবে চলছে এবং বর্তমান নেতৃত্বে এগুলোকে ১০১ শয্যার আধুনিক হাসপাতালে রূপান্তর করা হচ্ছে, যেখানে ব্রেস্টফিডিং কর্নার, প্রেয়ার কর্নার, আধুনিক প্যাথলজি বিভাগ ও ডায়ালাইসিস সেন্টার থাকবে।
চলতি বছর সব উপজেলা হাসপাতালে আধুনিক প্যাথলজি ল্যাব স্থাপন করবে সরকার
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।