Web Analytics

বান্দরবান জেলার লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের মিশনপাড়ায় বৃহস্পতিবার ভোরে পাহাড় ধসে দুই পরিবারের পাঁচজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন শিশু রয়েছে। নিহতরা হলেন মো. ইউনুছ, তার স্ত্রী রানু আক্তার, চার বছরের ছেলে মো. সোলেমান, জুয়েল ও তার স্ত্রী কুলসুমা আক্তার। একই রাতে ইউনিয়নের উত্তর পাড়ায় পাহাড় ধসে ইউপি সদস্য রেহানা বেগম গুরুতর আহত হন।

স্থানীয় সূত্র জানায়, টানা কয়েকদিনের ভারী বৃষ্টির কারণে ভোর চারটার দিকে আচমকা পাহাড় ধসে দুটি ঘরের ওপর পড়ে। খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যরা স্থানীয়দের সহায়তায় উদ্ধার অভিযান চালান। নিহতদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যেতে প্রশাসন বারবার সতর্ক করেছিল, কিন্তু অনেকেই তা মানেননি। নিহত পরিবারের পাশে প্রশাসন সহযোগিতা করবে বলে তিনি জানান।

09 Jul 26 1NOJOR.COM

বান্দরবানের লামায় টানা বৃষ্টিতে পাহাড় ধসে পাঁচজনের মৃত্যু

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।