পবিত্র রমজান মাস উপলক্ষে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে দেশের সব স্কুল, কলেজ ও মাদরাসায় ছুটি শুরু হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বুধবার রাতে পৃথক দুটি সংশোধিত প্রজ্ঞাপন জারি করে এ সিদ্ধান্ত জানায়। এতে সরকারি-বেসরকারি প্রাথমিক, নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোও ছুটির আওতায় এসেছে।
সংশোধিত তালিকা অনুযায়ী, এই ছুটি চলবে আগামী ২৬ মার্চ পর্যন্ত। ২৬ মার্চ বৃহস্পতিবার হওয়ায় পরের দুই দিন (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি যুক্ত হয়ে শিক্ষক-কর্মচারীরা টানা ছুটি ভোগ করতে পারবেন। এর আগে কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের ১৯ জানুয়ারির প্রজ্ঞাপন অনুযায়ী, মাদরাসাগুলো ১৫ ফেব্রুয়ারি থেকেই বন্ধ রয়েছে।
সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস পুনরায় শুরু হবে আগামী ২৯ মার্চ থেকে।
রমজান উপলক্ষে ১৯ ফেব্রুয়ারি থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।