Web Analytics

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, চীনের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করে নতুন উচ্চতায় নিতে বিএনপি সরকার প্রতিশ্রুতিবদ্ধ। বুধবার রাজধানীতে ‘চীন-বাংলাদেশ রাজনৈতিক দল প্লাস’ শীর্ষক গোলটেবিল বৈঠক এবং বাংলাদেশ-চীন পার্টি অ্যান্ড স্টেট গভর্ন্যান্স স্টাডিজ সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং।

রিজভী বলেন, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে যুক্ত হওয়া প্রথম দিকের দক্ষিণ এশীয় দেশগুলোর অন্যতম বাংলাদেশ। সিপিসির প্রতিনিধি দলের সফর দুই দেশ এবং দুই দেশের রাজনৈতিক দলের দীর্ঘদিনের বন্ধুত্ব, পারস্পরিক বিশ্বাস ও স্থায়ী অংশীদারত্বের প্রতিফলন বলে তিনি উল্লেখ করেন। তাঁর মতে, এ সফর পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা এবং দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে ভূমিকা রাখবে।

তিনি উৎপাদন, অবকাঠামো, জ্বালানি, তথ্যপ্রযুক্তি, কৃষি ও বস্ত্রশিল্পে চীনা বিনিয়োগকারীদের জন্য থাকা সুযোগ ব্যবহারের আহ্বান জানান। জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার কেন্দ্রটিকে নিয়মিত বিনিময়মঞ্চ করা, তরুণ রাজনৈতিক নেতাকর্মীদের সফর ও প্রশিক্ষণ বাড়ানো এবং কৃষক, শ্রমিক, শিক্ষার্থী ও ক্ষুদ্র উদ্যোক্তাদের কাছে সহযোগিতার সুফল পৌঁছানোর তিন প্রস্তাব দেন।

05 Nov 26 1NOJOR.COM

সহযোগিতা ও বিনিয়োগের মাধ্যমে চীনের সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় বিএনপি

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।