পবিত্র রমজান মাসে রাজধানীর মেট্রোরেলের সময়সূচি পরিবর্তন করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। সরকারি অফিসের পরিবর্তিত কর্মঘণ্টার সঙ্গে সামঞ্জস্য রেখে এই নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে, যা রমজানের প্রথম দিন থেকে শুরু হয়ে ঈদুল ফিতরের আগের দিন পর্যন্ত কার্যকর থাকবে। ডিএমটিসিএলের ১৬ ফেব্রুয়ারির অফিস আদেশ অনুযায়ী, কর্মদিবসে উত্তরা উত্তর থেকে মতিঝিলগামী প্রথম ট্রেন ছাড়বে সকাল সাড়ে ৬টায় এবং শেষ ট্রেন রাত সাড়ে ৯টায়। মতিঝিল থেকে উত্তরা উত্তরমুখী প্রথম ট্রেন ছাড়বে সকাল সোয়া ৭টায় এবং শেষ ট্রেন রাত ১০টা ১০ মিনিটে।
যাত্রীচাপ অনুযায়ী ট্রেন চলাচলের ব্যবধান বা ‘হেডওয়ে’ ৫ থেকে ২০ মিনিটের মধ্যে নির্ধারণ করা হয়েছে। অফিস সময়ের ব্যস্ততম সময়ে প্রতি সাড়ে ৫ থেকে ৬ মিনিট পরপর ট্রেন চলবে। ইফতারের সময় বিবেচনায় যাত্রীরা এখন সর্বোচ্চ ২৫০ মিলিলিটার পানির বোতল বহন করতে পারবেন, তবে পানি ছাড়া অন্য কোনো খাবার গ্রহণের অনুমতি নেই। খালি বোতল নির্ধারিত ডাস্টবিনে ফেলতে নির্দেশনা দেওয়া হয়েছে।
ডিএমটিসিএল জানিয়েছে, সাপ্তাহিক ও সরকারি ছুটির দিনে আগের সময়সূচি বহাল থাকবে। নতুন এই সময়সূচি শুধুমাত্র কর্মদিবসে প্রযোজ্য হবে।
রমজানে সরকারি অফিস সময় অনুযায়ী মেট্রোরেলের নতুন সময়সূচি কার্যকর
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।