Web Analytics

যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবি সংবলিত সোনালি রঙের নতুন এক ডলারের স্মারক কয়েন বাজারে ছেড়েছে ইউএস মিন্ট। বুধবার প্রকাশিত এই কয়েনের বিষয়ে দেশটির অর্থ বিভাগ জানায়, এর মাধ্যমে ট্রাম্প প্রথম জীবিত মার্কিন প্রেসিডেন্ট হিসেবে প্রচলিত মুদ্রায় স্থান পেলেন।

কয়েনটির সামনের দিকে ট্রাম্পের প্রতিকৃতি, ‘লিবার্টি’, ‘১৭৭৬-২০২৬’ এবং ‘ইন গড উই ট্রাস্ট’ লেখা রয়েছে। পেছনে প্রেসিডেন্টের সিলমোহর রয়েছে, যেখানে জলপাইয়ের ডাল ও তীরধরা একটি ঈগল এবং একটি ঢাল দেখা যায়। যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উপলক্ষে ঢালে ‘২৫০’ সংখ্যাটি লেখা হয়েছে।

গত ৪ জুলাই ফিলাডেলফিয়া মিন্টে বিশেষ চিহ্নসহ ২ লাখ ৫০ হাজার কয়েন তৈরি করা হয়। ফেসমূল্য এক ডলার হলেও ইউএস মিন্টের ওয়েবসাইটে ২৫টির রোল ৬১ ডলার এবং ১০০টির ব্যাগ ১৫৪ দশমিক ৫০ ডলারে বিক্রি হচ্ছে। সমালোচকেরা জীবিত ব্যক্তির ছবি মুদ্রায় ব্যবহারে ফেডারেল নিষেধাজ্ঞা ও ক্ষমতাসীন প্রেসিডেন্টদের ছবি না রাখার দীর্ঘদিনের রীতির কথা তুলে বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন।

03 Sep 26 1NOJOR.COM

যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা বার্ষিকীতে ট্রাম্পের স্মারক এক ডলারের কয়েন প্রকাশ

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।