Web Analytics

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার সময় ‘প্রাইমা’ নামের একটি তেলবাহী ট্যাংকারে ড্রোন হামলা হয়েছে। টেলিগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, তারা আগেই এই প্রণালী দিয়ে জাহাজ চলাচল নিষিদ্ধ করার বিষয়ে বারবার সতর্কতা জারি করেছিল।

আইআরজিসি আরও জানায়, যেসব দেশের সঙ্গে ‘শত্রু দেশগুলোর বন্ধুত্ব’ রয়েছে, তাদের তেলবাহী ও বাণিজ্যিক জাহাজগুলোকেও প্রণালী দিয়ে যেতে দেওয়া হচ্ছে না। বিশ্বের জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালী, যার মাধ্যমে বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল ও গ্যাস পরিবাহিত হয়। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে এই পথে জাহাজ চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে।

সপ্তাহের শুরুতে ইরান সতর্ক করেছিল যে, এই অঞ্চল দিয়ে যাওয়ার চেষ্টা করা জাহাজগুলোতে আগুন ধরিয়ে দেওয়া হবে। এর জবাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, প্রয়োজনে মার্কিন নৌবাহিনী এই পথ দিয়ে যাওয়া জাহাজগুলোকে পাহারা দিতে পারে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।