Web Analytics

প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে দিল্লির জন্তর মন্তরে আন্দোলন চলছে। ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে জানিয়েছেন, শিক্ষামন্ত্রী পদত্যাগ না করা পর্যন্ত এ আন্দোলন চলবে। তিনি দাবি করেন, নিট কেলেঙ্কারির প্রকৃত দায় শিক্ষামন্ত্রীর এবং তাঁর পদত্যাগই আন্দোলনের একমাত্র দাবি।

এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে অভিজিৎ দীপকে বলেন, সরকার চাইলে জন্তর মন্তর বা নিরপেক্ষ কোনো স্থানে আলোচনা হতে পারে, তবে মন্ত্রীদের বাসভবনে নয়। অতীতে আলোচনার নামে সময় নষ্ট হওয়ার অভিযোগ তুলে তিনি একই অভিজ্ঞতার পুনরাবৃত্তি না করার কথা বলেন। আন্দোলনটি ৬ জুন শুরু হয় এবং ২৮ জুন লাদাখের সমাজকর্মী সোনম ওয়াংচুক অনির্দিষ্টকালের অনশনে যোগ দিলে তা আরও গতি পায়। দিল্লির পাশাপাশি মুম্বাই, জয়পুর ও বেঙ্গালুরুসহ বিভিন্ন শহরেও একই দাবিতে বিক্ষোভ চলছে বলে তিনি জানান।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।