Web Analytics

কিশোরগঞ্জের ক্ষুদ্র বেকারি শিল্প রক্ষায় পাঁচ দফা দাবিতে মঙ্গলবার দুপুরে মানববন্ধন করেছেন স্থানীয় বেকারি মালিকেরা। শহরের আখড়া বাজার ব্রিজ-সংলগ্ন বিজয় চত্বরে বাংলাদেশ ব্রেড, বিস্কুট ও কনফেকশনারি প্রস্তুতকারক সমিতির কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বক্তারা বলেন, নিত্যপ্রয়োজনীয় কাঁচামালের অগ্নিমূল্য এবং উৎপাদন ব্যয়ের মাত্রাতিরিক্ত বৃদ্ধিতে জেলার শতাধিক ক্ষুদ্র বেকারি প্রতিষ্ঠান গভীর সংকটে পড়েছে। বৃহৎ শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে অসম প্রতিযোগিতায় টিকতে না পেরে অনেক ছোট কারখানা বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। এতে এসব কারখানায় কর্মরত কয়েক হাজার শ্রমিকের কর্মসংস্থান হারিয়ে বেকার হওয়ার তীব্র আশঙ্কা তৈরি হয়েছে বলে তারা জানান।

মালিকেরা কাঁচামালের বাজারমূল্য নিয়ন্ত্রণ, গ্যাস ও বিদ্যুতের বিল শিল্পহারে নির্ধারণ এবং সহজ শর্তে স্বল্প সুদে ঋণ দেওয়ার দাবি জানান। পাশাপাশি বিএসটিআই লাইসেন্স দেওয়ার প্রক্রিয়া সহজ করা ও প্রশাসনিক হয়রানি বন্ধের দাবি তোলা হয়। মানববন্ধন শেষে সমিতির নেতারা পাঁচ দফা দাবি-সংবলিত স্মারকলিপি জেলা প্রশাসকের কাছে দেন। কর্মসূচিতে সিনিয়র সহসভাপতি ডা. সাব্বির আহমেদ, সহসভাপতি মো. বাচ্চু মিয়া ও সাধারণ সম্পাদক মো. বাবুল আহমেদসহ অন্যরা উপস্থিত ছিলেন।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।