Web Analytics

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও সামর্থ্য সংকটকে যথেষ্ট গুরুত্ব না দেওয়ায় তিনি মধ্যবর্তী নির্বাচনে ভোট হারিয়েছেন। তিনি আরও স্বীকার করেছেন, ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধ নির্বাচনের ফলাফলে প্রভাব ফেলেছে এবং এতে কিছু ভোটারের মধ্যে রিপাবলিকানদের সমর্থন কমেছে। পরিস্থিতি যা-ই হোক, তিনি একই সিদ্ধান্ত নিতেন বলেও জানান।

নির্বাচনে জীবনযাত্রার ব্যয় ছিল অন্যতম প্রধান ইস্যু। কিন্তু ফলাফল নিয়ে কথা বলতে গিয়ে ট্রাম্প প্রথমে তাঁর প্রস্তাবিত বলরুমের প্রসঙ্গ তোলেন। এ নিয়ে ডেমোক্র্যাটদের পাশাপাশি তাঁর নিজের দলের কয়েকজন নেতাও সমালোচনা করেছেন।

সমালোচকদের অভিযোগ, সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় সংকটে ট্রাম্প যথেষ্ট মনোযোগ দেননি। বরং হোয়াইট হাউসের বলরুম ও বিজয় স্মারক তোরণের নকশা নিয়ে তাঁর আগ্রহ বেশি ছিল। প্রচারের শেষ দিকে তিনি রিফ্লেক্টিং পুলের পাশে ভাষণ দেন এবং পুকুরটির সংস্কার ও সৌন্দর্যবর্ধনের কাজেও আগ্রহ দেখিয়েছিলেন।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।