আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন পদত্যাগ করেছেন এবং নতুন নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব নিয়েছেন অধ্যাপক জামালুন্নেসা। মঙ্গলবার সকালে আদ্-দ্বীন ফাউন্ডেশনের কোম্পানি অ্যাফেয়ার্সের পরিচালক তারিকুল ইসলাম মুকুল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, হাসপাতালে শিশু মৃত্যুর অনাকাঙ্ক্ষিত ঘটনায় প্রতিষ্ঠানটি গভীরভাবে শোকাহত এবং প্রাথমিক তদন্তের ভিত্তিতে সংশ্লিষ্ট কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সরকারের দিকনির্দেশনা অনুযায়ী তদারকি ব্যবস্থা জোরদার ও প্রোটোকল পুনর্মূল্যায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। আলো-বাতাস ও অক্সিজেন প্রবাহ উন্নত করতে তিনজন স্বাধীন পরামর্শকের নেতৃত্বে অবকাঠামোগত পরিবর্তনের কাজ চলছে। কর্পোরেট অফিসের ওপরের বেকারিটি সম্পূর্ণভাবে বন্ধ করা হয়েছে।
অধ্যাপক জামালুন্নেসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুজীববিজ্ঞান বিভাগে ২৫ বছরেরও বেশি সময় শিক্ষকতা শেষে সম্প্রতি স্বেচ্ছায় অবসর নিয়েছেন। ১৯৮০ সালে প্রতিষ্ঠিত অলাভজনক আদ্-দ্বীন ফাউন্ডেশন স্বাস্থ্যসেবা, শিক্ষা ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।