Web Analytics

বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান সাময়িকভাবে স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। সোমবার (২৩ মার্চ) ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস এক বিজ্ঞপ্তিতে জানায়, এই সিদ্ধান্তের উদ্দেশ্য যুক্তরাষ্ট্রের করদাতাদের স্বার্থ রক্ষা করা এবং যাতে অভিবাসীরা অবৈধভাবে কোনো সরকারি কল্যাণমূলক সুবিধা গ্রহণ না করেন বা দেশের ওপর অতিরিক্ত আর্থিক বোঝা সৃষ্টি না করেন তা নিশ্চিত করা।

দূতাবাস জানায়, এই স্থগিতাদেশের মাধ্যমে যাচাই-বাছাই নীতিমালা ও প্রক্রিয়াগুলো পূর্ণাঙ্গভাবে পর্যালোচনার সুযোগ তৈরি হবে, যাতে সেগুলো যুক্তরাষ্ট্রের নাগরিকদের স্বার্থকে অগ্রাধিকার দেয়। যেসব দেশের নাগরিকদের মধ্যে সরকারি সুবিধা ব্যবহারের হার তুলনামূলক বেশি, সেই প্রেক্ষাপটে বাংলাদেশের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে এই স্থগিতাদেশ কেবল অভিবাসী ভিসার ক্ষেত্রে প্রযোজ্য। পর্যটক, শিক্ষার্থীসহ অন্যান্য অনভিবাসী ভিসা এই সিদ্ধান্তের আওতায় পড়বে না বলে দূতাবাস জানিয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।