Web Analytics

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ প্রতিবেদনে জানানো হয়েছে, মার্চ থেকে চলমান ইসরাইলি হামলায় এখন পর্যন্ত ২ হাজার ৯৬৯ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৯ হাজার ১১২ জন। শনিবার প্রকাশিত এই প্রতিবেদনটি ২ মার্চ থেকে ১৬ মে পর্যন্ত সংঘটিত হামলার তথ্য তুলে ধরে।

প্রতিবেদনে বলা হয়, ইসরাইলের ধারাবাহিক হামলায় সীমান্তবর্তী অঞ্চল ও আবাসিক এলাকাগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, ফলে দেশটিতে মানবিক সংকট আরও গভীর হচ্ছে। স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

আন্তর্জাতিক মহল থেকে সংঘাত বন্ধের আহ্বান জানানো হলেও পরিস্থিতির তেমন কোনো উন্নতি হয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।