Web Analytics

চলমান যুদ্ধের অবসান ঘটাতে আজ রোববার যুক্তরাষ্ট্র ও ইরান ভার্চ্যুয়ালি একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করতে যাচ্ছে। পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় অনুষ্ঠিত এই ইলেকট্রনিক স্বাক্ষর অনুষ্ঠানের মাধ্যমে আঞ্চলিক স্থিতিশীলতা ও বৈশ্বিক জ্বালানি বাজারে ভারসাম্য ফিরবে বলে আশা করা হচ্ছে। চুক্তির আওতায় যুদ্ধবিরতির মেয়াদ আরও ৬০ দিন বাড়ানো হবে, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করা হবে এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আনুষ্ঠানিক আলোচনা শুরু হবে।

পাকিস্তান, কাতার, মিসর ও তুরস্কের মধ্যস্থতায় প্রায় তিন মাসের আলোচনার ফলেই এই চুক্তি সম্পন্ন হচ্ছে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল অংশ নিচ্ছে। ভার্চ্যুয়াল পদ্ধতি বেছে নেওয়া হয়েছে যাতে ভ্যান্স প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফ্রান্স সফরের আগে দেশে ফিরতে পারেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ জানিয়েছেন, আজ ইলেকট্রনিক স্বাক্ষরের প্রস্তুতি চলছে এবং আগামী সপ্তাহে প্রযুক্তিগত পর্যায়ের আলোচনা শুরু হবে।

প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, চুক্তি সই হওয়ার সঙ্গে সঙ্গে হরমুজ প্রণালি উন্মুক্ত করা হবে। তবে তিনি সতর্ক করেছেন, চুক্তি দ্রুত ও মসৃণভাবে বাস্তবায়িত না হলে সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।