Web Analytics

অবৈধ অভিবাসন ও মানবপাচার প্রতিরোধে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়ন যৌথভাবে কাজ করবে। একই সঙ্গে বৈধ ও নিয়মিত অভিবাসন নিশ্চিত করা এবং ইইউর শ্রমবাজারে বাংলাদেশের দক্ষ কর্মীদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে সহায়তার কথা জানিয়েছে ইইউ। সোমবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে দ্বিপক্ষীয় বৈঠক শেষে এ কথা বলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং ইইউ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন অভ্যন্তরীণ বিষয় ও অভিবাসনবিষয়ক কমিশনার ম্যাগনাস ব্রুনার। মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার নিয়মিত অভিবাসন নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। অনিয়মিত অভিবাসন রোধ ও খাতে শৃঙ্খলা ফেরাতে ৫২টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল করা হয়েছে।

ম্যাগনাস ব্রুনার বলেন, অবৈধ অভিবাসন ও মানবপাচার দমনের পাশাপাশি বৈধ পথে অভিবাসন নিশ্চিত করতে ইইউ সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত। মন্ত্রণালয়ের সচিব আইসিটি, নির্মাণ, টেক্সটাইল, জাহাজ নির্মাণ, কৃষি ও হসপিটালিটি খাতে কর্মসংস্থানের জন্য ইইউর সহযোগিতা চান। তিনি দক্ষতা মূল্যায়ন, সনদ, ভাষা প্রশিক্ষণ, ডিজিটাল নিয়োগব্যবস্থা ও প্রত্যাগত কর্মীদের পুনর্বাসনেও সহায়তা চেয়েছেন। ব্রুনার জানান, ইইউর বিভিন্ন দেশে বৈধভাবে প্রায় ৫ লাখ বাংলাদেশি বসবাস করছেন।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।