Web Analytics

দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় সম্ভাব্য জঙ্গি হামলার গোয়েন্দা সতর্কতার পর রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশ সদর দপ্তরের নির্দেশনার পর বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) উচ্চমাত্রার সতর্কতা জারি করে। বিমানবন্দরের গুরুত্বপূর্ণ স্থাপনায় নজরদারি বাড়ানো হয়েছে এবং পোশাকধারী ও সাদাপোশাকের অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। আগমন ও প্রস্থান উভয় ক্ষেত্রেই যাত্রী ও মালামালের তল্লাশি বাড়ানো হয়েছে।

বেবিচকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, এখন পর্যন্ত কোনো নির্দিষ্ট নিরাপত্তা হুমকি শনাক্ত না হলেও আগাম সতর্কতা হিসেবে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, নিয়মিত নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। যেসব বিমানবন্দরে রাতে ফ্লাইট পরিচালনা হয় না, সেগুলোর রাতের নিরাপত্তাও বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে ২৩ এপ্রিল পুলিশ সদর দপ্তর থেকে গুরুত্বপূর্ণ সরকারি ও রাষ্ট্রীয় স্থাপনায় সম্ভাব্য হামলার আশঙ্কায় গোয়েন্দা সতর্কতা জারি করা হয়েছিল।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।