Web Analytics

সংবিধান সংস্কার বা ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়নের লক্ষ্যে অনুষ্ঠিত গণভোটের ফলাফলে বড় ধরনের সংশোধনী এনেছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। ২৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এক অতিরিক্ত গেজেটে জানানো হয়, পূর্বে ঘোষিত ফলাফলের তুলনায় ‘হ্যাঁ’ ও ‘না’ উভয় ভোটের সংখ্যাই কমেছে। সংশোধিত তথ্যে দেখা যায়, ‘হ্যাঁ’ ভোট ৪ কোটি ৭২ লাখ ২৫ হাজার ৯৮০ এবং ‘না’ ভোট ২ কোটি ১৯ লাখ ৬০ হাজার ২৩১টি। মোট প্রদত্ত ভোট ৭ কোটি ৬৬ লাখ ২১ হাজার ৪০৭টির মধ্যে ৭৪ লাখ ৩৫ হাজার ১৯৬টি বাতিল হয়েছে।

সংশোধিত ফলাফলে দেখা যায়, আগের তুলনায় ‘হ্যাঁ’ ভোট কমেছে ৯ লাখ ৭৪ হাজার ৬৮০টি এবং ‘না’ ভোট কমেছে ১ লাখ ১১ হাজার ৪৯৫টি। তবে বাতিল ভোট বেড়েছে ১২ হাজার ৫৫৯টি। সার্বিকভাবে মোট ভোট কমেছে ১০ লাখ ৭৩ হাজার ৬১৬টি। ইসি সচিব আখতার আহমেদ জানান, করণিক ও ট্রান্সপজিশন ভুলের কারণে এ পরিবর্তন হয়েছে, যা মাঠ পর্যায়ের তথ্য অনুযায়ী সংশোধন করা হয়েছে।

গণভোটটি অনুষ্ঠিত হয় ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন ২৯৯ আসনে, তবে শেরপুর-৩ আসনে প্রার্থী মৃত্যুর কারণে ভোট স্থগিত রাখা হয়।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।