Web Analytics

একই দাগে ব্যক্তিমালিকানাধীন জমির সঙ্গে খাস বা সরকারি স্বার্থসংশ্লিষ্ট জমি থাকলে সীমানা নির্ধারণ করে ব্যক্তিমালিকানাধীন অংশের আলাদা নামজারি এবং ভূমি উন্নয়ন কর আদায়ের নির্দেশ দিয়েছে ভূমি মন্ত্রণালয়। সোমবার জারি করা পরিপত্রে বলা হয়েছে, একই দাগে সরকারি স্বার্থসংশ্লিষ্ট জমি থাকার কারণে ব্যক্তিমালিকানাধীন অংশের নামজারি আবেদন গ্রহণ, অনুমোদন বা কর আদায় না করা কাম্য নয়।

সহকারী কমিশনার (ভূমি) সাবেক ও হাল রেকর্ড, দাগসূচি, মৌজা ম্যাপ, মালিকানার ধারাবাহিকতা এবং দলিলাদি পর্যালোচনা করে জমি পৃথকভাবে চিহ্নিত করবেন। পৃথকীকরণ সরেজমিনে ও বাস্তবভিত্তিক হতে হবে। নামজারি আবেদনের পর ভূমি কর্মকর্তা তদন্ত প্রতিবেদন দেবেন এবং কানুনগো বা সার্ভেয়ার স্বার্থসংশ্লিষ্ট পক্ষগুলোর উপস্থিতিতে তদন্ত করে যৌথ স্বাক্ষরিত খণ্ড নকশা তৈরি করবেন।

নামজারি প্রক্রিয়ার অংশ হিসেবে জমি পৃথক করা হলে আলাদা বিবিধ মামলা নথি লাগবে না। তবে নামজারির বাইরে পৃথকীকরণের ক্ষেত্রে তা প্রয়োজন হবে। নামজারি কেবল তফসিলে উল্লিখিত ব্যক্তিমালিকানাধীন অংশে কার্যকর হবে; অবশিষ্ট সরকারি অংশে কোনো অধিকার সৃষ্টি হবে না। আদালতে মামলা বা আদেশ থাকলে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। অটোমেশন ব্যবস্থায় প্রয়োজনীয় পরিবর্তনের নির্দেশও দেওয়া হয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।