Web Analytics

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে কেরালার কংগ্রেস নেতৃত্বাধীন সরকার রাজ্য বিধানসভায় একটি প্রস্তাব পেশ করতে যাচ্ছে। সোমবার মুখ্যমন্ত্রী ভিডি সতীশন প্রস্তাবটি উত্থাপন করতে পারেন। সূত্র অনুযায়ী, জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে এমন প্রস্তাব আনা প্রথম রাজ্য হবে কেরালা।

প্রস্তাবে তিনটি মূল দাবি রয়েছে। প্রথমত, জ্ঞানেশ কুমারকে অপসারণের জন্য ভারতের কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানানো। দ্বিতীয়ত, এসআইআর প্রক্রিয়ায় বাদ পড়া বৈধ ভোটারদের নাম আবার ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা এবং ওই প্রক্রিয়ার ভুলত্রুটি সংশোধন করা।

তৃতীয় দাবি হলো প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার নিয়োগসংক্রান্ত আইন আবার পরিবর্তন করা। নিয়োগ প্যানেলে প্রধানমন্ত্রী ও লোকসভার বিরোধীদলীয় নেতার সঙ্গে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে রাখার কথা বলা হয়েছে। ২০২৩ সালের পরিবর্তনে প্রধান বিচারপতিকে প্যানেল থেকে বাদ দেওয়া হয়। ১৪০ সদস্যের বিধানসভায় ইউডিএফের ১০২, এলডিএফের ৩৫ এবং বিজেপির তিনজন বিধায়ক রয়েছেন; সরকার বাম বিধায়কদের সমর্থন আশা করছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।