Web Analytics

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ বলেছেন, রাজধানীর পল্লবীতে শিশু রামিসা হত্যার ঘটনা ভয়ংকর বিভীষিকাময়। বুধবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি বলেন, মানুষের প্রতি মানুষের এমন নির্মমতা অকল্পনীয়।

তিনি আরও বলেন, এ ধরনের ঘটনা বিচ্ছিন্ন নয়, বরং দেশের বিভিন্ন স্থানে শিশুদের ওপর একই ধরনের বর্বরতা ঘটছে। তার মতে, সবচেয়ে ভয়াবহ বিষয় হলো অপরাধীরা শাস্তি পাচ্ছে না, যা নিহত রামিসার বাবার আর্তনাদেও প্রতিফলিত হয়েছে। ইউনুস আহমদ বলেন, বিদ্যমান আইন শিশু ও নারীদের সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে, তাই শরীয়াহ আইন প্রয়োগই হতে পারে বিকল্প পথ।

তিনি সুপ্রিম কোর্টের তথ্য উদ্ধৃত করে জানান, গত বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ১ লাখ ৫১ হাজার ৩১৭টি মামলা বিচারাধীন ছিল, যার বড় অংশ ধর্ষণ মামলা। তার দাবি, দীর্ঘসূত্রিতা ও আইনের দুর্বলতার কারণে অপরাধীরা শাস্তি পায় না, তাই বর্তমান আইন বাদ দিয়ে শরীয়াহ আইন প্রয়োগ শুরু করতে হবে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।