Web Analytics

যুক্তরাষ্ট্রের নাগরিক অধিকার আন্দোলনের প্রখ্যাত নেতা জেসি লুইস জ্যাকসন মারা গেছেন। মঙ্গলবার পরিবারের সদস্যদের উপস্থিতিতে ৮৪ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। স্নায়ুতন্ত্রের রোগে আক্রান্ত হয়ে তিনি কয়েক মাস ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মার্টিন লুথার কিং জুনিয়রের ঘনিষ্ঠ শিষ্য হিসেবে জ্যাকসন যুক্তরাষ্ট্রে নাগরিক অধিকার ও সামাজিক ন্যায়বিচারের আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

চার দশকেরও বেশি আগে তিনি ডেমোক্রেটিক পার্টিকে সংখ্যালঘু, আরব মার্কিনি ও ফিলিস্তিনিদের অন্তর্ভুক্ত করে তাদের নৈতিক দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান জানান। দীর্ঘ কর্মজীবনে তিনি অধিকারবঞ্চিতদের পক্ষে সোচ্চার ছিলেন, বিশেষ করে ফিলিস্তিনিদের দুর্দশা তুলে ধরেন এবং সিরিয়ার শরণার্থীদের যুক্তরাষ্ট্রে পুনর্বাসনের প্রচেষ্টা চালান। ২০২৪ সালে তার সংগঠন রেইনবো-পুশ কোয়ালিশন গাজায় ইসরাইলের গণহত্যা বন্ধ ও যুদ্ধবিরতির আহ্বানে জরুরি সম্মেলনের আয়োজন করে।

আরব আমেরিকান ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক মায়া বেরি বলেন, জ্যাকসন আরব আমেরিকানদের রাজনৈতিক ক্ষমতায়নের পথ তৈরি করে গেছেন এবং ফিলিস্তিনিদের পক্ষে সবসময় দৃঢ় অবস্থান নিয়েছিলেন।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।