Web Analytics

সংবিধান সংশোধনবিষয়ক বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জুলাই সনদের আলোকে সংবিধানের নির্দিষ্ট কিছু ধারা সংশোধনে নতুন করে গণভোট হবে। আদালতের রায়ে এসব ধারা পরিবর্তনে গণভোটের বিধান ফিরে আসায় এ উদ্যোগ প্রয়োজন বলে তিনি জানান। তবে ত্রয়োদশ সংসদ নির্বাচনের সঙ্গে অনুষ্ঠিত গণভোট বাতিল হয়নি বলেও তিনি উল্লেখ করেন।

রোববার বিকালে জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে সম্পাদক ও সাংবাদিক সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময়ে তিনি বলেন, ডিসেম্বরের মধ্যে কমিটির প্রতিবেদন চূড়ান্ত করে সংসদে উপস্থাপনের চেষ্টা চলছে। ওই প্রতিবেদনের ভিত্তিতে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় সংশোধনী বিল আনবে বলে তিনি আশা করেন। নতুন বছরের প্রথম অধিবেশন, অর্থাৎ জানুয়ারি সেশনে বিলটি উত্থাপিত হতে পারে।

অংশগ্রহণকারী সম্পাদকরা উচ্চকক্ষে পিআর পদ্ধতি, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য, বিচার বিভাগের স্বাধীনতা এবং সাংবিধানিক প্রতিষ্ঠানে নিরপেক্ষ নিয়োগের ওপর গুরুত্ব দেন। কয়েকজন বিরোধী দলকে প্রক্রিয়ায় যুক্ত করার আহ্বান জানান এবং কেউ কেউ রাষ্ট্রধর্ম ইসলাম বাদ দেওয়ার প্রস্তাব দেন। মন্ত্রী বলেন, বিরোধী দল যোগ দিলে সরকার স্বাগত জানাবে এবং গ্রহণযোগ্য প্রস্তাবগুলো ঐকমত্যের ভিত্তিতে বিবেচনা করবে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।