Web Analytics

যুক্তরাষ্ট্র সম্প্রতি জব্দ করা একটি তেলের ট্যাংকার ভেনেজুয়েলার কাছে ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক দুজন মার্কিন কর্মকর্তা বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন বলে রয়টার্স জানিয়েছে। জাহাজটির নাম এম/টি সোফিয়া, এটি পানামার পতাকাবাহী একটি সুপারট্যাংকার। কেন যুক্তরাষ্ট্র ট্যাংকারটি ফেরত দিচ্ছে, সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া হয়নি।

গত কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার সঙ্গে সংশ্লিষ্ট তেলের ট্যাংকারগুলোর বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে। গত বছরের শেষ ভাগ থেকে এ পর্যন্ত অন্তত সাতটি ট্যাংকার জব্দ করা হয়েছে। চলতি বছরের ৭ জানুয়ারি মার্কিন কোস্ট গার্ড ও সামরিক বাহিনী যৌথ অভিযানে তেল বহনরত অবস্থায় এম/টি সোফিয়া জব্দ করে। সে সময় মার্কিন প্রশাসন জানায়, এটি ছিল একটি ‘রাষ্ট্রহীন ও নিষেধাজ্ঞাভুক্ত ডার্ক ফ্লিট ট্যাংকার’। বর্তমানে ট্যাংকারটিতে তেল আছে কি না, তা নিশ্চিত করা যায়নি।

এ বিষয়ে মার্কিন কোস্ট গার্ড ও ভেনেজুয়েলার যোগাযোগ মন্ত্রণালয় কোনো মন্তব্য করেনি।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।