Web Analytics

২০০৬ সালের ২৮ অক্টোবরের পল্টন ট্র্যাজেডির দুই দশক পূর্তি উপলক্ষে এবং ওই হত্যাকাণ্ডে জড়িতদের অবিলম্বে বিচারের আওতায় আনার দাবিতে কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে আগামী ২৭ অক্টোবর সকাল ১০টায় রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ-এর মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

২৮ অক্টোবর জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণ শাখা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে। এ ছাড়া দেশের বিভিন্ন জেলা ও মহানগর শাখা বিক্ষোভ মিছিল, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের কর্মসূচি পালন করবে বলে দলটি জানিয়েছে।

শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের এ তথ্য জানান। বিজ্ঞপ্তিতে জামায়াত অভিযোগ করে, ২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টন ও জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনে আওয়ামী লীগ সহিংসতা চালিয়েছিল। দলটি আরও দাবি করেছে, ওই ঘটনার মাধ্যমে দেশের গণতন্ত্র ও নাগরিক অধিকার দীর্ঘ দুই দশক ক্ষতিগ্রস্ত হয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।