বাংলাদেশের শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জাপানকে দেশে মোটরগাড়ি নির্মাণের উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন। সোমবার (১৩ এপ্রিল) রাজধানীর মতিঝিলে শিল্পমন্ত্রীর কার্যালয়ে জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনইচির সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান। বৈঠকে তিনি দুই দেশের ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও জাপানের দীর্ঘদিনের উন্নয়ন সহযোগিতার কথা উল্লেখ করেন।
মন্ত্রী বলেন, বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের সঙ্গে জাপানি প্রতিষ্ঠান মিতসুবিশি ও টয়েটার বিদ্যমান সমঝোতা স্মারকের আলোকে জাপানকে মোটরগাড়ি নির্মাণে এগিয়ে আসতে হবে। জবাবে রাষ্ট্রদূত জানান, এ বিষয়ে কাজ চলছে এবং জাপান ভবিষ্যতেও বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে পাশে থাকবে।
এছাড়া জাপানি রাষ্ট্রদূত চট্টগ্রামের সীতাকুণ্ডে জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ ফ্যাসিলিটি (টিএসডিএফ) স্থাপনের প্রস্তাবকে স্বাগত জানিয়ে বলেন, শিগগিরই সম্ভাব্যতা যাচাই করে বাস্তবায়নের পদক্ষেপ নেওয়া হবে। বৈঠকে শিল্প মন্ত্রণালয় ও জাপানি দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।