Web Analytics

১১ দলীয় জোট ঘোষিত ১৯ সেপ্টেম্বরের ‘ঢাকা টু রংপুর’ লংমার্চ বাস্তবায়নের লক্ষ্যে জামায়াতে ইসলামীর রংপুর-দিনাজপুর অঞ্চলের উদ্যোগে দিনাজপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে দিনাজপুর জেলা জামায়াতের কার্যালয়ে দিনাজপুর, পঞ্চগড় ও ঠাকুরগাঁও জেলা শাখার সমন্বয়ে সভাটি হয়।

দিনাজপুর জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আনিসুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন। তিনি গণমানুষের অধিকার আদায়ে ১১ দলীয় ঐক্যের আন্দোলন সফল করতে সব স্তরের জনগণকে সঙ্গে নিয়ে দায়িত্বশীলদের সর্বাত্মক ভূমিকা পালনের আহ্বান জানান।

লংমার্চের আট দফা দাবির মধ্যে রয়েছে গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সারের সংকট নিরসন এবং নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি রোধ। দাবিগুলোতে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, সংকীর্ণ দলীয়করণ বন্ধ, দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারিত্ব রোধ এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নও রয়েছে। সভায় তিন জেলার জেলা ও উপজেলা পর্যায়ের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।