Web Analytics

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ, শহীদদের প্রতি শ্রদ্ধা এবং গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক বাংলাদেশের ভবিষ্যৎ রূপরেখা নির্ধারণে ‘ফার্স্ট কনক্লেভ অন জুলাই রেভল্যুশন’ রোববার অনুষ্ঠিত হবে। জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্সের আয়োজনে রাজধানীর নিউ এসকাটনের বিআইএএম অডিটোরিয়ামে দুপুর আড়াইটায় অনুষ্ঠান শুরু হওয়ার কথা রয়েছে।

কনক্লেভে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্য, আহত যোদ্ধা, নাগরিক সমাজের প্রতিনিধি এবং রাজনীতি, গণমাধ্যম, সংস্কৃতি, আইন ও ছাত্রনেতৃত্বের শীর্ষস্থানীয় ব্যক্তিরা অংশ নেবেন বলে আয়োজকেরা জানিয়েছেন। অতিথিদের মধ্যে পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন, নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও বিডিজবস ডটকমের প্রতিষ্ঠাতা এ কে এম ফাহিম মাশরুরের নাম রয়েছে।

জেআরএ ফাউন্ডেশনের চেয়ারম্যান সালেহ মাহমুদ রায়হান বলেন, শহীদদের আত্মত্যাগ স্মরণ এবং নতুন বাংলাদেশ বিনির্মাণে সুনির্দিষ্ট প্রস্তাবনা তুলে ধরাই কনক্লেভের মূল উদ্দেশ্য। জাতীয় স্বার্থ ও গুরুত্ব বিবেচনায় দেশের প্রিন্ট, ইলেকট্রনিক, অনলাইন ও মাল্টিমিডিয়া সংবাদমাধ্যমের প্রতিনিধিদের অনুষ্ঠান কাভারেজের আমন্ত্রণ জানানো হয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।