Web Analytics

রাজধানীর শান্তিনগর এলাকায় সোমবার (১৬ ফেব্রুয়ারি ২০২৬) দুপুরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) এক কর্মকর্তা অসাধারণ সাহসিকতা ও পেশাদারিত্বের পরিচয় দিয়ে এক ছিনতাইকারীকে হাতেনাতে গ্রেপ্তার করেন। এ সময় ছিনতাইকৃত ৭৭ হাজার টাকা উদ্ধার করা হয়। ভুক্তভোগী ছিলেন একটি ফার্মাসিউটিক্যালস লিমিটেডের এরিয়া ম্যানেজার তৌহিদ আলমগীর, যিনি রিকশাযোগে পূর্ব গোড়ান যাচ্ছিলেন।

ঘটনাস্থল ছিল সিআইডির ডিটেকটিভ ট্রেনিং স্কুল ভবনের সামনে, যেখানে তিনজন ছিনতাইকারী ধারালো চাকু দেখিয়ে তার কাছ থেকে টাকা ছিনিয়ে নেয়। ভুক্তভোগীর চিৎকারে সাড়া দিয়ে সিআইডির সহকারী উপ-পরিদর্শক (নিরস্ত্র) মো. মনির হোসেন একাই ধাওয়া করে মো. সাইদুজ্জামান সোহেল (৫২) নামে এক ছিনতাইকারীকে আটক করেন। অপর দুইজন পালিয়ে যায়। উদ্ধারকৃত টাকা ও আসামিকে আইনানুগ ব্যবস্থার জন্য পল্টন থানায় হস্তান্তর করা হয়েছে।

সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) মো. জসীম উদ্দিন খান জানান, আটক সাইদুজ্জামান একজন পেশাদার ছিনতাইকারী ও আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য, যার বিরুদ্ধে ২০১২ থেকে ২০২৫ সাল পর্যন্ত অন্তত ছয়টি মামলা রয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।