Web Analytics

বাগেরহাটের এইচএসসি পরীক্ষার্থী ইকন মঙ্গলবার বাবার দাফন শেষে রাতেই কর্মস্থলে ফিরে যান। রাতভর কৃষি ব্যাংকের এটিএম বুথে দায়িত্ব পালন করে সকালে তিনি পরীক্ষায় অংশ নেন। তার বাবা ইসরাফিল দাড়িয়া (৪৫) মঙ্গলবার ভোরে অসুস্থ হয়ে মারা যান এবং গোপালগঞ্জে মায়ের কবরের পাশে দাফন করা হয়।

পরিবার সূত্রে জানা যায়, বড় ভাই ইমন সড়ক দুর্ঘটনায় আহত হয়ে মানসিক ভারসাম্য হারানোর পর সংসারের একমাত্র উপার্জনক্ষম সদস্য হয়ে ওঠেন ইকন। তিনি খানজাহান আলী ডিগ্রি কলেজের মানবিক বিভাগের শিক্ষার্থী এবং পড়াশোনার পাশাপাশি বাগেরহাট শহরের রেলরোড এলাকার কৃষি ব্যাংকের এটিএম বুথে রাতের শিফটে কাজ করেন।

স্থানীয়রা জানান, ইকন দায়িত্বশীল ও পরিশ্রমী। গ্রাহক না থাকলে তিনি বই হাতে পড়াশোনা করেন। বাবাকে হারানোর শোক, পরিবারের দায়িত্ব ও পড়াশোনার চাপ একসঙ্গে সামলেও তার দৃঢ় মনোবল স্থানীয়দের আবেগাপ্লুত করেছে। তারা ইকন ও তার পরিবারের জন্য দোয়া চেয়েছেন।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।