Web Analytics

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পূর্ণমাত্রায় সামরিক অভিযান চালানোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির জ্যেষ্ঠ সামরিক উপদেষ্টা মেজর জেনারেল মোহসেন রেজায়ি সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি বোমা হামলা অব্যাহত রাখে, তাহলে কোনো রাজনৈতিক সীমান্তই নিরাপদ থাকবে না। তিনি আরও জানান, ইরান আর কেবল সমপর্যায়ের পালটা প্রতিক্রিয়ায় সীমাবদ্ধ থাকবে না।

রেজায়ি বলেন, যুদ্ধের সময় আলোচনার নীতি এখন শেষ হয়ে গেছে। তিনি ব্যাখ্যা করেন, এতদিন ইরানের লক্ষ্য ছিল প্রতিরোধ ও সংঘাতের অবসান ঘটানো, যুদ্ধ সম্প্রসারণ বা আগ্রাসন নয়। তাঁর মতে, সংঘাতের অবসান ঘটাতেই ইরান হরমুজ দখল করেছে।

এই সতর্কবার্তা এমন সময় এসেছে যখন তেহরান ও ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা বাড়ছে। সাম্প্রতিক প্রতিবেদনে কুয়েতের তেল স্থাপনা ও জর্ডানে মার্কিন বিমানঘাঁটিতে ইরানের হামলার খবর পাওয়া গেছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।