Web Analytics

মধ্যপ্রাচ্যে সংঘাত শুরু হওয়ার পর থেকে গত দুই সপ্তাহে অন্তত ১৭টি জাহাজে হামলা হয়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও)। পারস্য উপসাগর, হরমুজ প্রণালি ও ওমান উপসাগরের আশপাশে এসব হামলা ঘটে। ইউকেএমটিও ও ওমানে ভারতের দূতাবাস জানিয়েছে, এসব হামলায় দুই ভারতীয় নাগরিক নিহত হয়েছেন।

ইউকেএমটিওর তথ্যমতে, ১ মার্চ হরমুজ প্রণালিতে দুটি ট্যাংকারে প্রজেক্টাইল আঘাত হানে এবং বাহরাইনে নোঙর করা একটি জাহাজেও হামলা হয়। পরবর্তী দিনগুলোতে ওমান উপসাগর, পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিতে একাধিক বিস্ফোরণ, ড্রোন হামলা ও প্রজেক্টাইল আঘাতের ঘটনা ঘটে। সর্বশেষ ১২ মার্চ পারস্য উপসাগরে একটি কনটেইনার জাহাজে প্রজেক্টাইল আঘাতের পর আগুন ধরে যায়।

ক্রমবর্ধমান এসব হামলা মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নৌপথে নিরাপত্তা ঝুঁকি বাড়িয়ে তুলেছে, যদিও হামলাগুলোর জন্য কে দায়ী তা সূত্রে উল্লেখ করা হয়নি।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।