Web Analytics

রাশিয়ার প্রতিনিধিরা ফ্লোরিডায় যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে ইউক্রেন-রাশিয়া যুদ্ধের অবসান ও শান্তি প্রতিষ্ঠা নিয়ে বৈঠক করেছেন। শনিবার বিকেলে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের শীর্ষ অর্থনৈতিক দূত কিরিল দিমিত্রিয়েভ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত শান্তি পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে আলোচনায় অংশ নেন। তিনি সামাজিকমাধ্যমে জানান, আলোচনার জন্য মিয়ামিতে পৌঁছেছেন, তবে বৈঠকে কোন কোন মার্কিন প্রতিনিধি উপস্থিত ছিলেন তা উল্লেখ করেননি।

এই বৈঠকটি অনুষ্ঠিত হয় আবুধাবিতে ইউক্রেন ও রাশিয়ার আলোচকদের মধ্যে যুক্তরাষ্ট্র সমর্থিত শান্তি পরিকল্পনা নিয়ে বৈঠকের একদিন আগে। এর আগে জানুয়ারিতে দাভোসে ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারের সঙ্গে দিমিত্রিয়েভের বৈঠক হয়েছিল এবং গত ডিসেম্বরে তিনি মিয়ামিতেও অনুরূপ আলোচনা করেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সম্প্রতি ইঙ্গিত দিয়েছিলেন, যুক্তরাষ্ট্র-ইরান সংকটের কারণে আবুধাবির আলোচনা বিলম্বিত হতে পারে।

ওয়াশিংটনের মতে, উভয় পক্ষ একটি চুক্তির কাছাকাছি পৌঁছেছে, তবে যুদ্ধ-পরবর্তী ভূখণ্ড সংক্রান্ত মূল বিষয়ে এখনো কোনো সমঝোতা হয়নি বলে কিয়েভ জানিয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!