Web Analytics

স্বাস্থ্য অধিদপ্তর বৃহস্পতিবার, ২৭ আগস্ট জানায়, দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগে উপসর্গ নিয়ে তিনজন এবং সিলেট বিভাগে উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৩১ জনের শরীরে হাম ও এর উপসর্গ দেখা গেছে।

গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত প্রায় পাঁচ মাসে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে ৯৫৫ শিশুর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে হামের উপসর্গে ৮৫৬ জন এবং নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে ৯৯ জন মারা গেছে। গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৭৫ জনের হাম শনাক্ত হয়েছে এবং আরও ৯৫৬ জনের মধ্যে রোগটির উপসর্গ পাওয়া গেছে।

১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত মোট ১ লাখ ৫৩ হাজার ৬৯২ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে এবং ১৮ হাজার ৭২৬ জনের হাম শনাক্ত হয়েছে। এ সময়ে হাম ও এর উপসর্গ নিয়ে ১ লাখ ৩৪ হাজার ৪৩৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১ লাখ ২৯ হাজার ৪৮৯ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন বলে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।