Web Analytics

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী জানিয়েছেন, জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে মারধর ও থানায় নেওয়ার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। শনিবার দুপুরে তিনি নগরীর বহদ্দারহাট ফরিদারপাড়া এলাকায় নাঈমের বাসায় গিয়ে দুঃখ প্রকাশ করেন এবং জানান, তিনি নিজে নাঈমের কাছ থেকে বিস্তারিত শুনেছেন ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন।

খবরে বলা হয়, শুক্রবার রাতে চট্টগ্রামের লালখান বাজার মোড়ে পুলিশ নাঈমকে বহনকারী সিএনজিচালিত অটোরিকশা থামায়। স্থানীয়রা পরিচয় দিলেও পুলিশ সদস্যরা তাকে জোর করে গাড়িতে তোলার চেষ্টা করে এবং লাঠি ও পাইপ দিয়ে মারধর করে খুলশী থানায় নিয়ে যায়। গভীর রাতে নাঈমের বাবা সাবেক কাউন্সিলর মাহবুব আলম ও স্বজনরা থানায় গেলে পুলিশ কর্মকর্তারা বিসিবির ফোন আসা পর্যন্ত নাঈমের সঙ্গে দুর্ব্যবহার করেন বলে অভিযোগ ওঠে।

ঘটনার পর খুলশী থানার এসআই (নিরস্ত্র) মো. শফিকুল ইসলাম ভূঁইয়া ও কনস্টেবল মো. রাসেল চৌধুরীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।