Web Analytics

ভারতের উত্তরপ্রদেশের হামিরপুর জেলায় স্কুলে যাওয়ার জন্য পাকা রাস্তা নির্মাণের দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে। মঙ্গলবার তারা অভিভাবক ও গ্রামবাসীদের সঙ্গে প্রায় পাঁচ কিলোমিটার হেঁটে জেলা কালেক্টরেটের সামনে অবস্থান নেয়। চাঁদুপুর থেকে হামিরপুরের দিকে তাদের গ্রামের জন্য দ্রুত সড়ক নির্মাণের দাবি জানায় বিক্ষোভকারীরা।

শিক্ষার্থীদের অভিযোগ, ভারতের স্বাধীনতার পরও তাদের গ্রামের জন্য কোনো পাকা রাস্তা হয়নি। বর্ষাকালে কাঁচা রাস্তা পানিতে ডুবে গেলে স্কুলে যেতে কাদা-পানি পার হতে হয়। এতে পোশাক নোংরা, জুতা নষ্ট এবং যাতায়াত কঠিন হয় বলে তারা জানায়। রাস্তার অভাবে একজন শিক্ষার্থী স্কুল ছাড়তে বাধ্য হয়েছে বলেও দাবি করা হয়।

বিক্ষোভকারীরা ‘কৃষক, ছাত্র ও অসুস্থরা সমস্যায়—চাঁদুপুর-হামিরপুর সড়ক নির্মাণ করো’সহ বিভিন্ন স্লোগানসংবলিত পোস্টার বহন করে। এসডিএম অভিষেক কুমার ও সার্কেল অফিসার শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে আলোচনা করেন। দ্রুত সড়ক নির্মাণকাজ শুরুর আশ্বাস পাওয়ার পর বিক্ষোভ প্রত্যাহার করা হয়। জেন জি সংগঠন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপ আন্দোলনের প্রশংসা করেছেন।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।