Web Analytics

বিএনপির সাবেক সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া নারী আসন-২৩ পূরণে উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী, আগামী ১২ নভেম্বর বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন ভবনে ভোটগ্রহণ হবে।

সোমবার নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে সময়সূচি প্রকাশ করা হয়। প্রজ্ঞাপনে জাতীয় সংসদ (সংরক্ষিত মহিলা আসন) নির্বাচন আইন, ২০০৪-এর ধারা ৬ অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত ৩২৩ নারী আসন-২৩-এর উপনির্বাচনের জন্য এ তফসিল জারির কথা বলা হয়েছে।

মনোনয়নপত্র জমা দেওয়া যাবে ২৬ অক্টোবর সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এবং ২৭ অক্টোবর সকাল ১০টা থেকে বাছাই হবে। আপিল ২৮ অক্টোবর করা যাবে, ২৯ অক্টোবর তা নিষ্পত্তি হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১ নভেম্বর; ২ নভেম্বর প্রতীক বরাদ্দ হবে। মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা ও ভাঙচুরে সম্পৃক্ততার অভিযোগে দলীয় সিদ্ধান্তে মিষ্টি ১ অক্টোবর স্পিকারের কাছে পদত্যাগপত্র দেন।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।