Web Analytics

ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির কফিন ইরাকে পৌঁছেছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভির তথ্য অনুযায়ী, মঙ্গলবার রাতে খামেনি ও তার পরিবারের সদস্যদের কফিন বহনকারী বিমানটি নাজাফ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জাইদি কফিন গ্রহণ করেন। বিমানবন্দরে মরহুম নেতার সম্মানে একটি সরকারি সংবর্ধনার আয়োজন করা হয়।

প্রেস টিভি জানিয়েছে, বুধবার নাজাফ ও পবিত্র নগরী কারবালায় জানাজা অনুষ্ঠিত হবে, যেখানে লাখো ইরাকি অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। আয়াতুল্লাহ খামেনি ইরাকেও একজন ধর্মীয় নেতা হিসেবে সম্মানিত ছিলেন। দেশটিতে জানাজা উপলক্ষে বুধবার সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এর আগে রোববার তেহরানের গ্র্যান্ড স্কয়ারে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়, যেখানে আয়াতুল্লাহ জাফর সোবহানী নামাজে ইমামতি করেন।

খামেনির ইচ্ছানুযায়ী, আগামী ৯ জুলাই ইরানের মাশহাদে ইমাম রেজার মাজার প্রাঙ্গণে তাকে দাফন করা হবে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।