Web Analytics

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক মঙ্গলবার সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনের প্রার্থী অ্যাডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরীর নির্বাচনি প্রচারণায় অংশ নিতে জগন্নাথপুর সফর করেন। জগন্নাথপুর স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় তিনি জ্বালাময়ী বক্তব্য দেন এবং ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে দুর্নীতি ও অপরাজনীতির অবসানের আহ্বান জানান।

তবে জনসভায় উপস্থিতি প্রত্যাশার তুলনায় অনেক কম ছিল। মাঠে প্যান্ডেল ও চেয়ারের সংখ্যার তুলনায় দর্শক কম দেখা যায়, ফলে অনেক চেয়ার ফাঁকা পড়ে থাকে। স্থানীয়দের মতে, শাহীনুর পাশার বারবার দলবদল ও অতীত কর্মকাণ্ড তার ভোটব্যাংকে স্থবিরতা এনেছে, যা জনসমাগমে প্রভাব ফেলেছে।

মামুনুল হক তার বক্তব্যে বলেন, একটি অশুভ চক্র দেশের অগ্রগতি বাধাগ্রস্ত করছে এবং তিনি জুলাই বিপ্লবের চেতনায় সাম্য ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার করেন।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।