Web Analytics

সিভিল, ইলেকট্রিক্যাল ও আর্কিটেকচার বিষয়ের ডিপ্লোমাধারী বাংলাদেশি প্রকৌশলীদের কর্মসংস্থান ভিসায় জাপানে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। মঙ্গলবার সচিবালয়ে অনুষ্ঠিত এক সভায় এ তথ্য জানানো হয়। টাউন লাইফ কোম্পানি লিমিটেডের উদ্যোগে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের জাপানি ভাষা শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে। জাপানি প্রতিষ্ঠানটি ভাষা ও কারিগরি প্রশিক্ষণ থেকে জাপানে প্রবেশ পর্যন্ত সব ব্যয় বহন করবে।

প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন বলেন, বর্তমান পরিস্থিতিতে জাপানের শ্রমবাজার বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি জানান, সরকার জাপানের সঙ্গে বহুমুখী উদ্যোগ নিচ্ছে এবং জাপানি ভাষা শিক্ষাকে অগ্রাধিকার দিচ্ছে। জাপানি শিক্ষকদের ভাষা প্রশিক্ষণে সহযোগিতা, ভিসা আবেদন ও আবাসন ব্যবস্থা সহজ করতে কাজ চলছে। নতুন দেশে শ্রমবাজার উন্মুক্ত করা এবং টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের সক্ষমতা বাড়াতেও উদ্যোগ চলমান।

সভায় জানানো হয়, প্রথম ব্যাচের জাপানি ভাষা শিক্ষাক্রম প্রায় শেষ এবং দ্বিতীয় ব্যাচের প্রশিক্ষণ চলছে। ভাষা পরীক্ষায় উত্তীর্ণরা পর্যায়ক্রমে জাপানে কাজের সুযোগ পাবেন। প্রথম ব্যাচের চাকরি নিশ্চিত; তারা অক্টোবর ২০২৬-এর মধ্যে কর্মস্থলে যোগদান শুরু করবেন। অন্য নির্বাচিতরা জানুয়ারি ২০২৭-এর মধ্যে জাপানে প্রবেশ করবেন। প্রতিষ্ঠানটি ঢাকা পলিটেকনিকের ল্যাব উন্নয়ন ও প্রশিক্ষণ সরঞ্জামেও সহায়তা দেবে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।