বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সোশ্যাল মিডিয়ার ভুল প্রচারণা ও অপব্যবহার দেশের রাজনৈতিক পরিবেশকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, পরিকল্পিতভাবে কুরুচিপূর্ণ ভাষা ব্যবহার ও বিভ্রান্তিকর প্রচারণার মাধ্যমে সুস্থ রাজনীতির পরিবেশ নষ্ট করা হচ্ছে। দীর্ঘ আন্দোলন ও অভ্যুত্থানের পর অর্জিত গণতান্ত্রিক সুযোগ নস্যাৎ করতে এবং দেশে নৈরাজ্য ছড়াতে একটি সুপরিকল্পিত চক্রান্ত চলছে বলে তিনি অভিযোগ করেন। তিনি আরও বলেন, গণতন্ত্র রক্ষায় এই চক্রান্তকারীদের চিহ্নিত করা হবে।
তিনি উল্লেখ করেন, বিএনপি কোনো বিপ্লবী দল নয়, বরং জনগণের অধিকার ও কল্যাণে নিবেদিত একটি উদার গণতান্ত্রিক দল। তবে দেশে গণতন্ত্র ও জনাধিকারে অবিশ্বাসী একটি অশুভ শক্তির উত্থান ঘটেছে, যাদের প্রতিহত করতে সবাইকে সরব হওয়ার আহ্বান জানান তিনি।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।