Web Analytics

রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, সৌদি আরবে ভিজিট, ওমরাহ ও ফাইনাল এক্সিট ভিসায় গিয়ে আটকা পড়া বাংলাদেশিরা এখন কোনো জরিমানা বা আইনি জটিলতা ছাড়াই দেশটি ত্যাগ করতে পারবেন। ২৫ মার্চ ২০২৬ তারিখে জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যাদের ভিসার মেয়াদ ২৫ ফেব্রুয়ারির মধ্যে শেষ হয়েছে, তারা ১৮ এপ্রিল ২০২৬-এর মধ্যে সৌদি আরব ত্যাগ করলে কোনো শাস্তির মুখে পড়বেন না।

দূতাবাস জানায়, এই সময়ের মধ্যে প্রবাসীরা সরাসরি বিমানবন্দরে গিয়ে টিকিট দেখিয়ে দেশ ত্যাগ করতে পারবেন, এর জন্য ভিসার মেয়াদ বাড়ানো বা জরিমানা দেওয়ার প্রয়োজন হবে না। সৌদি কর্তৃপক্ষ বিশেষ পরিস্থিতিতে এই সুযোগ দিয়েছে যাতে আটকে পড়া বাংলাদেশিরা দেশে ফিরতে পারেন।

বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে দেশ না ছাড়লে সংশ্লিষ্টদের জরিমানা ও দেশত্যাগে নিষেধাজ্ঞাসহ কঠোর আইনি পদক্ষেপের মুখে পড়তে হতে পারে। দূতাবাস দ্রুত টিকিট সংগ্রহ করে দেশে ফেরার আহ্বান জানিয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।