Web Analytics

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা ডেভিড স্যাকস যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক চুক্তিকে ‘অসাধারণ সাফল্য’ বলে উল্লেখ করেছেন। শনিবার ‘অল-ইন পডকাস্ট’-এ এক সাক্ষাৎকারে তিনি বলেন, সামরিক সংঘাত বাড়ানোর পরিবর্তে কূটনীতিই বেশি কার্যকর পথ হতে পারে। ইরানে স্থল অভিযান চালানোর আহ্বানকে তিনি অবাস্তব বলে মন্তব্য করেন এবং জানান, ইরানের বিশাল ভৌগোলিক আয়তনের কারণে এমন অভিযানে প্রায় ১০ লাখ সেনা প্রয়োজন হতে পারে।

স্যাকস সতর্ক করে বলেন, এ ধরনের সামরিক অভিযান হবে একটি আত্মঘাতী মিশন এবং চুক্তিটিকে সফল হওয়ার সুযোগ দেওয়া উচিত। ইরানের নির্বাসিত বিরোধী নেতা রেজা পাহলভির প্রসঙ্গ টেনে তিনি প্রশ্ন তোলেন, যারা সরকার পরিবর্তনের পক্ষে কথা বলেন, তারা নিজেরা অস্ত্র হাতে নিতে কতটা প্রস্তুত। তিনি বলেন, রেজা পাহলভি চাইলে বেভারলি হিলসে তার সমর্থকদের নিয়ে বাহিনী গঠন করে চেষ্টা করতে পারেন।

স্যাকস কূটনৈতিক সমাধানের ওপর জোর দিয়ে সতর্ক করেন, যেন যুক্তরাষ্ট্র আবারও ইরাক ও আফগানিস্তানের মতো দীর্ঘস্থায়ী ও ব্যয়বহুল যুদ্ধে জড়িয়ে না পড়ে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।