Web Analytics

স্বল্পোন্নত দেশ বা এলডিসি থেকে উত্তরণের প্রস্তুতির জন্য বাংলাদেশকে আরও তিন বছর সময় দিয়েছে জাতিসংঘ সাধারণ পরিষদ। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৬ সালের ২৪ নভেম্বরের বদলে বাংলাদেশ ২০২৯ সালের ২৪ নভেম্বর এলডিসি থেকে উত্তরণ করবে। বৃহস্পতিবার বাংলাদেশের পক্ষে উরুগুয়ের উত্থাপিত প্রস্তাবের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

অতিরিক্ত এই সময়ে কাঠামোগত দুর্বলতা দূর, রপ্তানি সক্ষমতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক বাণিজ্য সুবিধার পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার সুযোগ পাবে বাংলাদেশ। জাতিসংঘ সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া এবং প্রতিবছর অগ্রগতি প্রতিবেদন জমা দেওয়ার আহ্বান জানিয়েছে। বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা, ভূরাজনৈতিক উত্তেজনা, জ্বালানি ও সরবরাহব্যবস্থার ঝুঁকি এবং অভ্যন্তরীণ অর্থনৈতিক চ্যালেঞ্জের কথা উল্লেখ করে সরকার গত ১৮ ফেব্রুয়ারি সময় বাড়ানোর আবেদন করেছিল।

বাংলাদেশ ১৯৭৫ সালের ডিসেম্বরে এলডিসি তালিকাভুক্ত হয় এবং ২০১৮ ও ২০২১ সালের পর্যালোচনায় তিনটি মানদণ্ড পূরণ করে। উত্তরণের পর ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য, কানাডা ও জাপানসহ বিভিন্ন বাজারে বাণিজ্য সুবিধা বদলাতে পারে। আঙ্কটাডের ২০২৫ সালের বিশ্লেষণ অনুযায়ী, সুবিধা হারালে দেশের মোট রপ্তানি প্রায় ৩২ শতাংশ পর্যন্ত কমতে পারে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।